বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবদলকর্মী নিহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৩:৫০ অপরাহ্ন

চট্টগ্রামের রাউজানের কদলপুরে দুর্বৃত্তের গুলিতে এক যুবদলকর্মী নিহত হয়েছেন।

আজ রোববার (৬ জুলাই) বেলা ১২টার দিকে কদলপুর ঈশান ভট্টের হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. সেলিম (৪০)। তিনি রাউজানের কদলপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের শমশের পাড়া এলাকার আমীর হোসেন প্রকাশ ছোট বাইল্যার ছেলে।

নিহতের মামা মো. রফিক বিষয়টি নিশ্চিত করে জানান, সেলিম ইসলামিয়া নতুনপাড়া এলাকায় নতুন বাড়িতে থাকতেন পরিবার নিয়ে। পুরাতন বাড়ি শমশের পাড়ায় এলাকার একজন মুরব্বির জানাজায় আসেন। বেলা ১১ টায় জানাজা শেষে স্ত্রীকে পেছনে বসিয়ে নিজের নতুন বাড়ি ইসলামিয়া নতুনপাড়ায় ফিরছিলেন। তিনি ঈশান ভট্টের হাট থেকে পরিবারের জন্য ওষুধ কেনেন। বাড়ি ফেরার পথে দক্ষিণ পার্শ্ব থেকে একটি সিএনজি অটোরিকশায় আসা ৫ জনের কালো মুখোশ পরিহিত অস্ত্রধারী তাকে লক্ষ্যে করে গুলি করে। এতে সঙ্গে সঙ্গে সেলিম ও তার স্ত্রী লুটিয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা গুলি করে সেদিকে আবার ফিরে যায়। এরপর স্থানীয় লোকজন সেলিমকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহাজান বলেন ‘ওই ব্যক্তির শরীরে শর্টগানের দুটি গুলি লাগে। একটি গুলি তার মুখের একপাশে লাগে এবং মুখটি থেতলে যায়। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।’

স্থানীয়রা জানায়, নিহত সেলিম যুবদলকর্মী। তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী কদলপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জানে আলম প্রকাশ আলমের সহযোগী ছিলেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘রাউজান কদলপুর ইউনিয়নের ঈষাণ ভট্টের হাট এলাকায় সেলিম নামে এক ব্যক্তি দুর্বৃত্তের গুলিতে আহত হন। পরে তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর