মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে স্পষ্ট করলেন অভিষেক বচ্চন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫, ৭:০৪ অপরাহ্ন

ভারতের বলিউডের তারকা দম্পতি অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন শোনা যায় কিছুদিন পর পর। কিন্তু বিষয়টি নিয়ে তারা কখনো প্রকাশ্যে কিছুই বলেননি। অবশেষে অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিষেক। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক নিন্দুকদের কড়া জবাব দিয়েছেন এবং স্পষ্ট করে দিয়েছেন তাদের সম্পর্কে কোনো ছেদ পড়েনি।

অভিষেক বচ্চন সাক্ষাৎকারে বলেন, ‘লোকে যা বলে তাতে আমার কিছু যায় আসে না। তবে আমার একটি পরিবার রয়েছে তারা দুঃখ পান। আমি যদি সব কিছুর ব্যাখ্যাও দিই তাও লোকে আমার কথার ভুল ব্যাখ্যা করবেই। কারণ নেতিবাচক খবর বেশি বিক্রি হয়। আপনি (নিন্দুকরা) আমার কেউ নন। আপনি আমার জীবন বাঁচতে আসবেন না।’

তার কথায়, ‘সুতরাং আমি কাউকে উত্তর দিতে বাধ্য নই। যারা নেতিবাচক কথা ছড়ান তারাই উত্তর দেবেন। আমি নই, কারণ আমার এই কথায় কিছু যায় আসে না। কম্পিউটারের সামনে বসে বসে ভুলভাল মন্তব্য করা কোনো কাজের কথা নয়। ভাবা উচিত আপনাদের মন্তব্য অনেককে ব্যথা দেয়। জানি না কতটা মোটা চামড়ার তারা।’

২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। এরপর ২০১১ সালে তাদের ঘর আলো করে আসে কন্যা আরাধ্যা। তবে গত কয়েক বছর ধরে এই তারকা দম্পতির বিচ্ছেদ নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছিল।

কখনও শোনা যাচ্ছিল শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার বনিবনা হচ্ছে না আবার কখনও অভিযোগের তীর ছিল খোদ অভিষেকের দিকেই। বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা না যাওয়ায় এই গুঞ্জন আরও জোরালো হয়েছিল। এমনকি কিছু ক্ষেত্রে শুধু মেয়ে আরাধ্যাকে নিয়ে ঐশ্বরিয়াকে দেখা গিয়েছিল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর