শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ঈদ স্পেশাল বিফ কোরমা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৫ জুন, ২০২৪, ৮:৪৯ অপরাহ্ন

বিফ কোরমার স্বাদ অনেকাংশে বাড়িয়ে দিতে পারে স্পেশাল মসলা। খুব যত্ন করে এবং সতর্কতার সঙ্গে এই স্পেশাল মসলাটি বানিয়ে নিয়ে হয়। বিফ কোরমার স্পেশাল মসলা কীভাবে বানাবেন এবং কীভাবে রান্না করবেন জেনে নিন।

প্রথম ধাপ: খুব যত্ন করে একটি স্পেশাল মসলা তৈরি করে নিতে হবে। এজন্য লাগবে এক কাপের তিন ভাগের এক ভাগ পেঁয়াজ বেরেস্তা, এক টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বা পেস্তা বাদাম। একটি জয়ত্রী, একটি জয়ফলের ছয় ভাগের একভাগ, ছয়টি গোল মরিচ এবং চারটি কাঁচা মরিচ এবং আধা কাপ পরিমাণ টক দই। এবার এই সব উপকরণ ব্লেন্ডারে একত্রে ব্লেন্ড করে নিতে হবে।

দ্বিতীয় ধাপ:  চুলায় একটি কড়াই বসিয়ে এক কাপের তিন ভাগের এক ভাগ পরিমাণ তেল  এবং দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিন। আপনি চাইলে তেলের পরিমাণ কমিয়ে ঘিয়ের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এবার তেলে দুইটি তেজপাতা, দুই টুকরো দারচিনি, দুইটি এলাচ দিয়ে হালকা ভেজে নিন। এবারে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিন। তারপর এক চা চামচ লাল মরিচের গুঁড়া, তিন টেবিল চামচ আদা রসুন বাটা, এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং স্বাদমতো লবণ মিশিয়ে দিন। এ পর্যায়ে স্পেশাল মসলাটা মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তেল মসলার ওপরে উঠে এলে এক কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিন। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিন। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ১৫ মিনিট কষিয়ে নিন। এই সময়ের মধ্যে তিনবার মাংস নেড়ে চেড়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিন। মাংস পুরোপুরি সিদ্ধ করার জন্য ৪০ মিনিট জ্বাল করে নিন। তারপর আবার নেড়ে চেড়ে নিন।

তৃতীয় ধাপ: চুলার আঁচ একেবারে কমিয়ে নিন। তারপর তিন টেবিল চামচ গুঁড়া দুধ, এক চা চামচ চিনি, এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস, এক টেবিলি চামচ পরিমাণ কেওড়ার জল এবং এক চা চামচ পরিমাণ গরম মসলার গুঁড়া মিশিয়ে নিন। চাইলে একটি কাঁচা মরিচও দিতে পারেন। এবার চুলা বন্ধ করে দিন। এসব মসলা দেওয়ার পর আর জ্বাল না দেওয়াই ভালো। এতে ঘ্রাণটা পুরোপুরি থাকে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর