বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে ৪ কোটি টাকা টোল আদায়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৫ জুন, ২০২৪, ৮:৪২ অপরাহ্ন

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ফলে বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদা‌য়ে রেকর্ড সৃষ্টি হ‌য়ে‌ছে। গত ২৪ ঘণ্টায় সেতুতে ৫৩ হাজার ৭০৮টি যানবাহন চলাচল করেছে। টোল আদায় হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত সেতুর পূর্বপ্রান্ত থেকে উত্তরবঙ্গের দিকে ৩৩ হাজার ২৫টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা।

অপরদিকে, পশ্চিমপ্রান্ত থেকে সেতু পার হয়েছে ২০ হাজার ৬৮৩টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ২৩ হাজার ৪০০ টাকা। এর মধ্যে, যাত্রীবাহী বাস ছিল ১২৮৭১টি, ট্রাক ১০৭৬০টি, ছোট-বড় যানবাহন ১৯৮৭২টি এবং মোটরসাইকেল ১০১০৫টি।

এর আগে, ২০২৩ সালের ২৭ জুন রাত ১২টা থেকে ২৮ জুন রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৫৫ হাজার ৪৮৮টি যানবাহন পারাপার হয়েছিল। সে সময় টোল আদায় হয়েছিল ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা। যানবাহন পারাপারের সংখ্যা বেশি হলেও টোল আদায় ছিল কম।

বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর ওরফে পাভেল বলেন, ১৯৯৮ সালের ২৩ জুন বঙ্গবন্ধু সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রায় ২৬ বছরে সর্বোচ্চ টোল আদায় হয়েছে এবার। ঈদযাত্রার আরও দুই দিন সেতুতে যানবাহনের চাপ থাকবে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর