শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বিএসএফের রেখে যাওয়া ৭৮ জনকে কোস্টগার্ডে হস্তান্তর, রয়েছে শরীরে নির্যাতনের চিহ্ন

জেলা প্রতিনিধি। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫, ৬:২৫ অপরাহ্ন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রেখে যাওয়া ৭৮ বাংলাদেশিকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে বন বিভাগ। তাদের শরীরে নির্যাতনের চিহ্নও রয়েছে।

 শনিবার (১০ মে) রাত ১১টার দিকে মান্দারবাড়িয়া ক্যাম্প থেকে তাদের কোস্টগার্ডের কাকা-দোবেকী ক্যাম্পে হস্তান্তর করা হয়।

বন বিভাগের কর্মকর্তারা জানান, এই ৭৮ বাংলাদেশির বেশিরভাগই অসুস্থ। কয়েকজনের শরীরে নির্যাতনের চিহ্ন আছে।

বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মশিউর রহমান বলেন, তাকে মান্দারবাড়িয়া ক্যাম্প থেকে জানানো হয় উদ্ধার ৭৮ জন একপ্রকার কয়েক দিন না খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের জন্য জরুরি ভিত্তিতে স্যালাইন, পানি ও খাবার প্রয়োজন। বিষয়টি জানার পর স্থানীয় প্রশাসন, আরজিবি ও বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহযোগিতায় খাবার ও অন্যান্য পথ্য নিয়ে গতকাল সকালে তিনি মান্দারবাড়িয়া ক্যাম্পে পৌঁছান। তিনি সেখানে গিয়ে দেখেন, অধিকাংশই অসুস্থ। একজনের হাত ভেঙে গেছে। আরও কয়েকজনের শরীরে নির্যাতনের চিহ্ন আছে। তাদের খাবার, স্যালাইন ও পানি দেওয়ার পর তারা কিছুটা সুস্থ হয়ে ওঠেন। কোস্টগার্ডের কাকা-দোবেকী ক্যাম্পের কন্টিনজেন্ট কমান্ডার আতিকুর রহমানের কাছে রাত ১১টার দিকে তাদের হস্তান্তর করা হয়। তাদের মোংলা কোস্টগার্ড অফিসে নিয়ে যাবে বলে তাকে জানানো হয়েছে।

বন কর্মকর্তা মো. মশিউর রহমান আরও বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বিভিন্ন সময়ে কাজ করার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন। ভারতের বিভিন্ন স্থান থেকে দেশটির পুলিশ তাদের এক সপ্তাহ আগে আটক করে। পরে শুক্রবার ভোরে কয়েকটি স্পিডবোটে করে এনে সুন্দরবনের গহিনে মান্দারবাড়িয়া এলাকায় নামিয়ে দিয়ে যায়। পরে বন বিভাগের সদস্যরা তাদের উদ্ধার করে মান্দারবাড়িয়া ক্যাম্পে নিয়ে আসেন। উদ্ধার ব্যক্তিদের বাড়ি খুলনা বিভাগের বিভিন্ন জেলায়।

উদ্ধার হওয়া লোকজনের মধ্যে আছেন নড়াইলের কালিয়া উপজেলার বাবুপুর গ্রামের সাইদুল মোল্লা (২৭) ও একই উপজেলার আবু বকর (২২)। এই দুজনের বরাত দিয়ে বন কর্মকর্তা মশিউর বলেন, দুই বছর আগে কাজের সন্ধানে তারা অবৈধ পথে ভারতে যান। সেখানে তারা শ্রমিকের কাজ করতেন। ৬ মে ভারতীয় পুলিশ তাদের আটক করে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সন্দেশখালী বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করে। সেখানে দুই দিন রাখার পর শুক্রবার ভোরে সুন্দরবনের বাংলাদেশের অংশে রেখে যায়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর