শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

গাজীপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নিহত বেড়ে ৪

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫, ১:০৬ অপরাহ্ন

গাজীপুরের জয়দেবপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পারভীন (৩৫) মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায়  মৃত্যু দাঁড়ালো চার জনে।

রোববার (৪ মে) ভোর রাতের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান পারভীন।

জানা গেছে, গাজীপুরের জয়দেবপুর থেকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ পাঁচজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় এইচডিইউতে পারভীন নামে একজন মারা যায়। তার শরীর ৩২ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল শনিবার এক বছরের শিশু আয়ানের (২৮ শতাংশ দগ্ধ) মৃত্যু হয়। তার আগে গত ২৮ এপ্রিল সকালে সিমা আক্তার (৯০ শতাংশ দগ্ধ) ফিমেল এইচডিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বতর্মানে তানজিলা নামের এক শিশু ৯০ শতাংশ দগ্ধ নিয়ে এইচডিইউতে চিকিৎসাধীন আছে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল গাজীপুরের জয়দেবপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এ ঘটনায় ৫ জন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন—সিমা আক্তার (৩০), পারভিন আক্তার (৩৫) ও তার শিশু ছেলে আয়ান (১), তাসলিমা বেগম (৩০) ও তার মেয়ে তানজিলা (১০)।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর