বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যেসব লক্ষণ থাকলে প্রেম থেকে বিয়ে হয়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন

প্রেম করলেই বিয়ে করে ঘর বাঁধা হয় না সবার। প্রেম করা আর বিয়ে করা একেবারে এক জিনিসও নয়। তবে একটির সঙ্গে আরেকটির সম্পর্ক গভীর। যে লক্ষণ থাকলে বুঝবেন প্রেমিক বা প্রেমিকা প্রেমেই থেমে যেতে চান না, বিয়েটাও করতে চান।

যারা ভবিষৎ নিয়ে কথা বলেন, তারা সাধারণত একে অপরের সঙ্গেই ঘর বাঁধতে চান। ভালোবাসার মানুষ যদি বারবার ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেন তাহলে তো সোনায় সোহাগা। কারণ তিনি আপনাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখছেন, এটুকু নিশ্চিত।

যার সঙ্গে প্রেম করছেন তিনি কী তার বাড়ির কথা বলছেন? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এটি খুবই ভালো লক্ষণ। গভীর ভালোবাসায় শুধু নিজেদের গল্প থাকে না, সে প্রেমে পরিবারের কথাও আসে। পরিবারের ভালো-মন্দ বিষয়ও প্রাধান্য পায় দুজনের আলোচনায়।

বিয়েটা তাড়াতাড়ি করবেন বলে যে নিজেকে তাড়াতাড়ি প্রতিষ্ঠিত করতে চাইছে, আপনার কাছে পরামর্শ চাইছে; তাহলে বুঝবেন তিনি আপনাকে ছেড়ে যাবেন না।

পরিবারের সঙ্গে পরিচয় করাতে যদি দ্বিধা না করেন, আপনার আর ভয় কীসের! তিনি কিন্তু আপনাকে তার পরিবারের একজন হিসেবে ভাবতে শুরু করেছেন, এমনকি পরিবারের সদস্যদেরকেও ভাববে বলছেন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর