বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

খাগড়াছড়িতে শিক্ষার্থীসহ অপহৃতদের উদ্ধারে যৌথবাহিনীর অভিযান, আটক ৭

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন

খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ শিক্ষার্থীসহ ৬ জনকে উদ্ধারে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি আস্তানা থেকে ৭ জনকে আটক করা হয়।

সোমবার (২১ এপ্রিল) ভোরে খাগড়াছড়ি সদরের ভাইবোন ছড়া ইউনিয়নের পূর্ণ চন্দ্র কার্বারী পাড়ায় এই অভিযান পরিচালনা করা হয়। 

যৌথবাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পূর্ণ চন্দ্র কার্বারী পাড়ার একটি বাড়িতে ভোরে অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত বিভিন্ন সামরিক পোশাক, সাংগঠনিক নথিপত্র, বই, গুলি, খাদ্য সামগ্রীসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এর আগে, গত বুধবার (১৬ এপ্রিল) খাগড়াছড়ি থেকে ক্যাম্পাসে ফেরার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) নেতাসহ পাঁচ শিক্ষার্থী ও আরও একজন অপহৃত হন। এ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করে প্রতিদ্বন্দ্বী সংগঠন জেএসএস।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর