বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যে সুবিধাগুলো রয়েছে অ্যারেঞ্জড ম্যারেজের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন

অ্যারেঞ্জড ম্যারেজের মাধ্যমে দুইজন মানুষ পরিবারের সব সদস্যের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে সংসার শুরু করেন। যেহেতু দুজন অচেনা মানুষ একসঙ্গে সংসার করার প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলেন, তাদের মধ্যে একই সঙ্গে প্রেমের সম্পর্কও তৈরি হয়। ফলে সম্পর্ক মধুর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই ধরনের বিয়েতে বেশ কিছু উপকারিতা রয়েছে:

সহযোগিতা পাওয়া যায়: অ্যারেঞ্জড ম্যারেজের সুবিধা হচ্ছে পরিবারের সদস্যদের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাওয়া যায়। সবার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপনের চেষ্টাও থাকে। এভাবে পারিবারিক বন্ধন দৃঢ় হয়। তাছাড়া প্রেম করে বিয়ে করলে অনেক সময় মা-বাবারা সন্তানের সুখের কথা ভেবে রাজি হয়ে যান। কিন্তু ব্যক্তিগতভাবে তাদের ওই পরিবারটি হয়তো পছন্দ না। এর ফলে পরবর্তীতে যে একে অপরের সঙ্গে বিশেষ ভাব গড়ে তুলতে পারেন, তাও নয়। বরং একটা মানসিক অশান্তি থেকেই যায়। কিন্তু দেখাশোনার বিয়েতে দুই পরিবারের সংস্কৃতি, আত্মীয়তা এসব দেখে তবেই কথাবার্তা এগোয়। এতে সম্পর্ক ভালো হয়।

সহজে সমস্যা সমাধান হয়: লাভ ম্যারেজের ক্ষেত্রে বর-কনের পরিবারের সদস্যরা অনেক সময় একে অন্যের প্রতি বিরক্ত থাকেন। একজন আরেকজনকে ইগনোর করার প্রবণতাও থাকে। নতুন বর-কনের মধ্যে কোনো সমস্যা হলে তার সমাধান করতে উদ্যোগ নিয়ে কোনো পক্ষই এগিয়ে আসেন না। বরং একে অন্যের উপর দোষ চাপাতেই ব্যস্ত হয়ে পড়েন।

বোঝাপড়া ভালো হয়: বিয়েতে শুধুমাত্র দুই জনের সম্পর্ক গড়ে ওঠে না। বর কনের নিকট আত্মীয়দের মধ্যেও সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কে দুটি পরিবারের মান সম্মান জড়িত থাকে। পারস্পারিক সম্মান রক্ষার চেষ্টাও থাকে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর