বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করছে আওয়ামী লীগ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১ জুন, ২০২৪, ৮:২৯ অপরাহ্ন

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটি। 

আজ শনিবার (১ জুন) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে ক্ষতিগ্রস্তদের মাঝে মোট ১২০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

সাতক্ষীরার  শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য জগলুল হায়দারের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা, সংসদ সদস্য আতাউল হক দোলন , ফিরোজ আহমেদ স্বপন  ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক খায়রুল হাসান জুয়েল উপস্থিত ছিলেন।

আফম বাহাউদ্দীন নাছিম বলেন, দুর্যোগ দূর্বিপাকে, বিপদে আপদে আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে ছিল, মানুষের পাশে থাকে। তাই ঘূর্ণিঝড় রেমালের পর এবারও মানবতার দূত শেখ হাসিনার নির্দেশে দূর্গত মানুষের পাশে ছুটে এসেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক কমিটি। এই দুর্যোগ মোকাবিলায় শেষ মুহুর্ত পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি, থাকবো।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর