শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

রয়্যাল চান্স ফিল্ম ফেস্টিভ্যালে ‘কাঠ গোলাপ’

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ন

আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছে রয়্যাল চান্স ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৪। এ উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র ‘কাঠগোলাপ’ মূল প্রতিযোগিতায় প্রদর্শনের জন্য নির্বাচিত হয় এবং পরবর্তীতে রয়্যাল চান্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয় চলচ্চিত্রটি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক বীরমুক্তিযোদ্ধা ও সাবেক সিনিয়র জেল সুপার ফরমান আলী।

সেন্সর বোর্ডে জমা হওয়া সিনেমাটি মুক্তির আগেই বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে। এ বিষয়ে চলচ্চিত্রটির প্রযোজক বলেন, ‘‘কাঠগোলাপ’ চলচ্চিত্রটি বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যেই প্রায় এক ডজন (১১টি) আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছে।’’

তিনি আরো বলেন, ‘এটা খুবই ইতিবাচক সংবাদ। আমরা চেষ্টা করছি বিভিন্ন ফেস্টিভ্যালগুলোতে অংশগ্রহণ করতে। সবার সহযোগিতা পেলে অনুপ্রাণিত হবে ‘কাঠগোলাপ’ টিম। তিনটি ভিন্ন ভিন্ন গল্পের সমন্বয়ে নির্মিত হয়েছে ‘কাঠগোলাপ’ সিনেমাটি। আমার বিশ্বাস ‘কাঠগোলাপ’ দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশি চলচ্চিত্রের ভাবমূর্তি ও সুনাম বৃদ্ধি করবে।’

সাজ্জাদ খান পরিচালিত ‘কাঠগোলাপ’ সিনেমায় অভিনয় করেছেন- সাবরিনা সুলতানা কেয়া, রাশেদ মামুন অপু, জামশেদ শামীম, মেঘলা মুক্তা, সুজন হাবিব, দিলরুবা দোয়েল, এ কে আজাদ সেতু, কুন্তল বিশ্বাস প্রমুখ।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর