শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

এসএসসি পরীক্ষা কেন্দ্রে আগুন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ১:৫৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে গেছে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দুটি কক্ষ ও একটি স্টোর রুম।চলমান এসএসসি পরীক্ষায় জেলার অন্যতম একটা পরীক্ষা কেন্দ্র। পুড়ে যাওয়া কক্ষ দুইটির মধ্যে একটি পরীক্ষাকেন্দ্রের রুম।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বিদ্যালয়টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. রবিউল ইসলাম।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। কিন্তু ততক্ষণে বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষ ও একটি স্টোর রুমের আসবাবপত্রসহ চেয়ার-টেবিল পুড়ে যায়। এতে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে।

আগুনের সূত্রপাত ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে খবর পেয়ে রাত ১০টার দিকে বিদ্যালয় পরিদর্শন করেন বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক ইসরাত ফারজানা। তিনি বলেন, আমরা এখানও নিশ্চিত নই কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে। এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তারা দিনের বেলায় সব কিছু খতিয়ে দেখবে।

তিনি আরও জানান, এ ঘটনার কারণে চলমান এসএসসি পরীক্ষা ব্যাহত হবে না। পরীক্ষাকেন্দ্রের একটি কক্ষ পুড়ে গেছে। সেই কক্ষের পরীক্ষা অন্য কক্ষে নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর