শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

শরীয়তপুরে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসময় শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে  হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আজ শনিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও জলিল মাদবর আওয়ামী লীগের সমর্থক। দীর্ঘদিন ধরেই দু’পক্ষের আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর আগে, কয়েক দফা সংঘর্ষেও জড়িয়েছে তারা। শনিবার সকালে কথাকাটাকাটির জেরে আবারও সংঘর্ষ হয়। অনেকে বালতিতে হাতবোমা নিয়ে সংঘাতে জড়ায়। বিকট শব্দে ঘটতে থাকে বিস্ফোরণ। ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আখন্দ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর