বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শেরপুরের দুই শহীদ পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

জেলা প্রতিনিধি। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ৯:১৩ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চব্বিশের জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দুই শহীদ আশরাফুল ইসলাম ও শাহাদাত হোসেনের পরিবারকে ঈদ উপহার সামগ্রী দিয়েছে বিএনপি।

রোববার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া এলাকার এই দুই শহীদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

উপহার সামগ্রীর মধ্যে ছিল- সেমাই, চিনি, পোলাও চাল, সয়াবিন তৈল, পিঠা, আলু, পিঁয়াজ, ডাল, নুডলস, মুড়ি ও সাবান। এছাড়া পরিবারের নারী সদস্যদের জীবিকা নির্বাহের জন্য একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়।

এ সময় ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, মো. লুৎফর রহমান, আদর্শ  কো-অপারটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মো. ছালেহ আহাম্মেদসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

এবিষয়ে মো. মাহমুদুল হক রুবেল বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পৌছে দেওয়া হয়েছে। শহীদ পরিবারের সদস্যদের কুশল বিনিময়সহ সার্বিক খাঁজখবর নেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর