শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বড়শিতে ধরা পড়লো ৬ আগ্নেয়াস্ত্র

জেলা প্রতিনিধি। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

নাটোরে একটি পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে ৪টি শটগানসহ মোট ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে সদর হাসপাতালের সামনে কান্দিভিটুয়া এলাকার তালাবঘাট পুকুর থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রগুলো হলো— চারটি শটগান, একটি দোনালা বন্দুক ও একটি এয়ারগান। বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী।

তিনি বলেন, সকালে পুকুরে দুজন ছেলে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ বড়শি পানির নিচে আটকে গেলে তারা বরশি ছুটাতে পানিতে নামেন। এ সময় তারা দেখে বড়শিতে একটি কম্বল আটকে গেছে। পরে কম্বলটি খুলে অস্ত্রগুলো পাওয়া যায়।

তিনি আরও জানান, বিষয়টি সদর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে। এরপর ফায়ার সার্ভিসের মাধ্যমে ডুবুরি দল এনে পুরো পুকুর খুঁজে ৪টি শটগান পাওয়া যায়। শনিবার (২৯ মার্চ) পুরো পুকুরের পানি সেচে নতুনভাবে পুকুর থেকে অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হবে বলেও জানান তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর