বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

হজের নতুন প্যাকেজ ঘোষণা সৌদির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন

হজের নতুন দুটি প্যাকেজ ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সোমবার সৌদির স্থানীয় ও প্রবাসীদের জন্য এই প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে দেশটি।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষণা করা প্যাকেজ দুটির মধ্যে প্রথম প্যাকেজে  মক্কায় সুসজ্জিত আবাসিক ভবনে কম খরচে থাকার সুযোগ রাখা হয়েছে। এই প্যাকেজের আওতায় হজযাত্রীরা আল-তারবিয়ার দিন থেকে আরাফা, আল-নাহর ও আল-তাশরীক দিবসে মিনা, মুজদালিফা এবং আরাফাতের পবিত্র স্থানগুলোতে পরিবহণসহ অন্যান্য মৌলিক সেবা পাবেন।

প্যাকেজটির দাম নির্ধারণ করা হয়েছে সৌদি আরবের মুদ্রায় চার হাজার রিয়াল।

অন্য আরেকটি প্যাকেজে মিনায় নবনির্মিত কিদানা আল ওয়াদি টাওয়ারে থাকার ব্যবস্থা রাখা হয়েছে। এই প্যাকেজের দাম শুরু ১৩ হাজার রিয়াল থেকে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর