শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

অপহৃত ২৬ জেলেকে ফেরত দিলো আরাকান আর্মি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে আটক বাংলাদেশি ২৬ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি।

শনিবার বিকেলে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া সংলগ্ন টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাট দিয়ে তাদের ফেরত এনেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

তিনি জানান, বিভিন্ন সময়ে ধরে নেয়া ২৬ বাংলাদেশি জেলেকে ফেরত দেওয়া হয়েছে। তাদের টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাট দিয়ে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আশিকুর রহমান বলেন, মাছ ধরতে ধরতে ভুলবশত সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের জলসীমার ঢুকে পড়েন জেলেরা। এ কারণে তাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তবে এ নিয়ে জেলেদের সচেতন করা হচ্ছে।

ফেরত দেওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর