শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিজিবি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১:১৯ পূর্বাহ্ন

সম্প্রতি রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া স্থানীয় লুসাই ও ত্রিপুরা পরিবারের পাশে দাঁড়িয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়,  বিজিবির খাগড়াছড়ি সেক্টরের সার্বিক তত্ত্বাবধানে বিজিবির মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) ও বাঘাইহাট ব্যাটালিয়নে (৫৪ বিজিবি) যৌথ উদ্যোগে পর্যটনকেন্দ্র সাজেকের রুইলুই পাড়া ত্রিপুরা কমিউনিটি সেন্টারের সামনে সাম্প্রতিককালে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয় ৪২টি লুসাই ও ত্রিপুরা পরিবারের মাঝে গৃহস্থালি সামগ্রী এবং আর্থিক অনুদান প্রদান করা হয়।

বিজিবির খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম ক্ষতিগ্রস্তদের হাতে গৃহস্থালি সামগ্রী হিসেবে থালা, বাটি, গ্লাস, কলসি, মগসহ বিভিন্ন তৈজসপত্র এবং আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় সেক্টর কমান্ডার স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বলেন, গত ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্থানীয় ৪২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তাদের জানমালের নিরাপত্তার পাশাপাশি বিজিবির পক্ষ থেকে সামান্য পরিসরে সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ এবং বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহিউদ্দিন ফারুকীসহ বিজিবির অন্যান্য পদবির কর্মকর্তা ও সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর