শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে হেনস্তা ও মারধরের অভিযোগে বহিরাগত দুই যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৮:৫৭ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের এক ছাত্রীকে শারীরিক হেনস্তা ও মারধর করার অভিযোগে বহিরাগত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার দুই যুবক হলেন- তন্ময় (২৮) ও মিলন (৩৮)। তন্ময় রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর এলাকার তরিকুল ইসলামের ছেলে ও মিলন একই এলাকার ইন্তাজের ছেলে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, বুধবার (১২ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী ফারহান মাহমুদ ও তার বান্ধবী কাজলা গেটে ইফতারের বাজার করছিলেন। এ সময় বহিরাগত এক যুবক তার বান্ধবীকে ইভটিজিং করেন। এই ঘটনায় ফারহানের বান্ধবী প্রতিবাদ করেন। তখন তন্ময় তার বান্ধবীর দিকে মারার জন্য তেড়ে আসেন। এ সময় ফারহান বাধা দিলে তন্ময় ও তার সহযোগী তাদের ওপর চড়াও হয়ে ফারহানের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং তার বান্ধবীকে শারীরিকভাবে হেনস্তা করেন। এ ঘটনায় ফারহান মতিহার থানায় অভিযোগ করলে পুলিশের একটি টিম ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করে।

তিনি আরও বলেন, পরে দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার হটিকালচার এলাকা থেকে আসামিদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মতিহার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পেনাল কোডে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর