শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

কৃষিখাত ও কৃষি বাণিজ্যের উন্নয়নে কাজ করবে অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৩:৫০ অপরাহ্ন

বাংলাদেশের কৃষিখাতের উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির জন্য আশ্বাস দিয়েছে অস্ট্রেলিয়া। এছাড়া, অস্ট্রেলিয়া-বাংলাদেশ উভয় পক্ষই মৎস্য ও প্রাণিসম্পদ পণ্যসহ দ্বিপক্ষীয় কৃষি বাণিজ্যের উন্নয়নে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। বুধবার  স্থানীয়  সময় অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত ‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ কৃষিবিষয়ক দ্বিপক্ষীক বৈঠকে’ এসব বিষয়ে সহযোগিতায় সম্মত হয় দুই দেশ।

বাংলাদেশের কৃষিসচিব ওয়াহিদা আক্তার এবং অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের কৃষি, মৎস্য ও বন বিভাগের সচিব অ্যাডাম ফেনেসি পিএসএম তাদের নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বাংলাদেশের ৬ সদস্যের প্রতিনিধি দলে কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মাহমুদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস এবং মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধি রয়েছেন।

বৈঠকে অস্ট্রেলিয়ান প্রতিনিধিদল বাংলাদেশে মিথাইল ব্রোমাইড ফিউমিগেশন সুবিধা স্থাপনসহ প্ল্যান্ট কোয়ারেন্টাইন, বায়োসিকিউরিটি, জার্মপ্লাজম এক্সচেঞ্জ, জেনেটিক রিসার্চ, ব্রিড ডেভেলপমেন্ট, ফার্ম ম্যানেজমেন্ট ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

অস্ট্রেলিয়া থেকে সরাসরি খাদ্যশস্য বিশেষ করে গম ক্রয়ের ক্ষেত্রে জিটুজি ভিত্তিতে করা যায় কিনা, সে বিষয়ে বিকল্পগুলো অন্বেষণ করতে দুই দেশই সম্মত হয়েছে। দ্বিপক্ষীক ওয়ার্কিং গ্রুপের বৈঠকসহ নিয়মিত বৈঠক ও অন্যান্য সংলাপের মাধ্যমে দ্বিপক্ষী সম্পর্ক আরো জোরদার করতেও সম্মত হয়েছে দুই দেশের প্রতিনিধিদল। বিজ্ঞানী, সম্প্রসারণ কর্মকর্তা এবং সেক্টরের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর