শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

১ মার্চ  থেকে সয়াবিন তেলের নতুন দাম কার্যকর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন

সয়াবিন তেলের নতুন দাম কার্যকর হচ্ছে ১ মার্চ থেকে । খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৬৩ টাকায়। আর লিটারে খোলা তেলের দর পড়বে ১৪৯ টাকা। এ ছাড়া, বোতলজাত ৫ লিটার বিক্রি হবে ৮০০ টাকায়। গত ২০ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সভা হয়। সেখানে সয়াবিন তেলের দাম কমানো হয়। ওই দিনই জানা যায়, ১ মার্চ থেকে নতুন মূল্য কার্যকর হবে।

সেদিন বৈঠকে ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, সরকার ৫ টাকা ছাড় দিয়েছে। আসন্ন রমজান ঘিরে আপনারাও সমান ছাড় দেন। সেখানে উপস্থিত মিলমালিক ও তেল পরিশোধনকারীরা তাতে সম্মতি জানান। ফলে সয়াবিন তেলের নতুন দাম নির্ধারিত হয়।

এর আগে, গত ২৯ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ৪ নিত্যপণ্যের ওপর থেকে শুল্ক কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেগুলো হলো- চাল, ভোজ্যতেল, চিনি ও খেজুর। পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর