শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বৈষম্যবিরোধী আয়োজিত উন্মুক্ত কনসার্ট স্থগিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ৭:২৫ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত উন্মুক্ত কনসার্ট “রিবিল্ডিং দ্য ন্যাশন” হঠাৎ স্থগিত করা হয়েছে। আয়োজকদের একজন জানিয়েছেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার পুরোনো বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁওয়ে এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে নিরাপত্তার কারণে আপাতত কনসার্টটি স্থগিত করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, নিরাপত্তা ইস্যুতে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

আয়োজকদের পক্ষ থেকে এর আগে বলা হয়, “এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে। কনসার্ট ভেন্যুতে কয়েক লাখ মানুষ একসঙ্গে নিরাপদে গান শুনতে পারবে। তাদের সামনে দেশের বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করবে। আমরা দেশীয় শিল্পীদের নিয়ে কনসার্টের লাইনআপ সাজিয়েছি; যারা আন্দোলনের সময় নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।”


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর