বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নতুন বউকে নিয়ে শুটিংয়ে তাহসান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ৯:৩৭ অপরাহ্ন

সবাইকে অবাক করে দিয়ে আচমকা বিয়ে।তারপর  স্ত্রী রোজা আহমেদকে নিয়ে মালদ্বীপে হানিমুন। বেশ কয়েকদিন আগে দেশে ফিরেছেন কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। এবার যোগ দিয়েছেন নিজের পুরোনো কাজে।

এরই মধ্যে স্ত্রী রোজা আহমেদকে সঙ্গে নিয়ে একটি গানের শুটিংয়ে দেখা গেল তাহসানকে। সেই শুটিংয়ের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ভাইরাল ওই ভিডিও দেখে নেটিজেনদের মনে নানা প্রশ্ন। এর মধ্যে একটি, রোজা কি তবে স্বামীর নতুন কোনো গানের মডেল হতে যাচ্ছেন। তবে এর জবাবে তাহসানের স্পষ্ট কথা, রোজাকে পর্দায় কিংবা গানে আনার কোনো চিন্তা করছেন না তিনি।

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন তাহসান। সেখানে তার কাজ প্রসঙ্গে নানান আলোচনা করেন সংগীতশিল্পী। শুধু তাই নয়, আসন্ন ভালোবাসা দিবসের পরিকল্পনার কথাও জানালেন তিনি।

এই মুহূর্তে বেশ কয়েকটি গানের কাজ নিয়ে ব্যস্ত তাহসান। যার মধ্যেও রয়েছে সিনেমার গানও। আর ভালোবাসা দিবসে মুক্তি পাবে বেশ কয়েকটি গান। তাহসান গণমাধ্যমে বলেন, ‘একটা সময় ভালোবাসা দিবস মানেই ছিল ভক্তদের কাছে আমার নাটক, আমার কাজ। তবে শেষ কয়েকটি ভালোবাসা দিবসে কাজ তেমন হয়নি, অভিনয় প্রায় ছেড়ে দিয়েছি।

ভালোবাসা দিবস নিয়ে তাহসান বলেন, ‘ভালোবাসা দিবসের অর্থ একেকজনের কাছে একেকরকম।  আমার কাছে এটি শুধুই ভালোবাসা উদযাপনের দিন। ৩৬৫ দিনের মাঝে ভালো একটা মুহূর্ত উদযাপনের জন্য কয়টা দিনই বা আছে। আমার মনে হয়, মানুষ জাজমেন্টাল না হয়ে অন্তত এই একটা দিন খুব সেলিব্রেট করুক।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর