বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বলিউড অভিনেতা সাইফ আলি খান এর শরীর ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

বলিউড অভিনেতা সাইফ আলি খান ও তার স্ত্রী কারিনা কাপুরের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে  ডাকাতের হামলা হয়েছে। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় পরিবারের সবই গভীর ঘুমে থাকলেও ডাকাতদের বাধা দিতে গিয়ে ছুড়িকাঘাতে গুরুতর আহত হন সাইফ।

পিটিআইয়ের বরাত দিয়ে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে ‘সৎগুরু শরণ ভবনের’ একটি ৩ বিএইচকে অ্যাপার্টমেন্টে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারিকে নিয়ে থাকেন সাইফ।

গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার গৃহকর্মীদের হুমকি দেন। তখন সাইফ সেখানে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় ওই দুষ্কৃতিকারী।

এরপর দ্রুত রক্তাক্ত অবস্থায় সাইফকে বান্দ্রার লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শরীরে ছয়টি আঘাতের চিহ্ন রয়েছে, যার মধ্যে দুটি বেশ গভীর। বিশেষত একটি আঘাত মেরুদণ্ডের কাছাকাছি লেগেছে।

তবে নিরাপদে রয়েছেন কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারি।

এ বিষয়ে হাসপাতালের সিওও ডা. নীরজ উত্তমণি জানান, সাইফের শরীরে গুরুতর আঘাত রয়েছে। ভোর সাড়ে পাঁচটায় অস্ত্রোপচার শুরু হয়েছে। নিউরোসার্জন নীতিন ডাঙ্গে, কসমেটিক সার্জন লীনা জৈন এবং অ্যানাস্থেটিস্ট নিশা গান্ধী তার অস্ত্রোপচার করছেন। অপারেশনের পরেই ক্ষতির প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এদিকে ঘটনার পর বান্দ্রা পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। অপরাধীদের গ্রেপ্তার করতে বেশ কয়েকটি বিশেষ দল গঠন করা হয়েছে।

বান্দ্রা ডিভিশনের ডিসিপি জানান, এ ঘটনায় মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ সমান্তরালভাবে তদন্ত করছে। কীভাবে নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে ডাকাতরা প্রবেশ করল, তা তদন্তের বিষয়।

‘সৎগুরু শরণ ভবনের’ অ্যাপার্টমেন্টটিতে ছাদ, বারান্দা ও সুইমিং পুলসহ আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে সবাই হতবাক।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর