শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

শীতে কাঁপছে পঞ্চগড়, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ৬:২২ অপরাহ্ন

চলতি শীত মৌসুমে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি দেশের এবং পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা। আজও এই জেলা মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। 

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান জানান, শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৬টায় ৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায় ৮.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ১০০ শতাংশ।  বাতাসের গতি ঘণ্টায় ১২-১৩ কিলোমিটার ছিল।

বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.৪ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল থেকে আজ পর্যন্ত দিনে এবং রাতে তাপমাত্রা কমতি শুরু করেছে। শুক্রবার সকালে রোদ উঠলেও মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করায় বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে।

রাতের কুয়াশা ও হিমেল বাতাসে পঞ্চগড় জেলার জনজীবনে দুর্ভোগ বাড়িয়ে তুলেছে। বিশেষ করে দুস্থ অসহায় দরিদ্র দিনমজুর পরিবারগুলো দুর্ভোগে পড়েছে বেশি। গরম কাপড়ের অভাব এবং আয় কমে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর