শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দিতি-সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া’র উপর সন্ত্রাসী হামলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

বাংলা সিনেমার দুই প্রয়াত তারকা দিতি ও সোহেল চৌধুরী মেয়ে লামিয়া চৌধুরী অভিযোগ করেছেন, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার শিকার হয়েছেন। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় সংবাদ সম্মেলনে লামিয়া জানান, সন্ত্রাসীরা তার পা ভেঙে ফেলেছে। সেই সঙ্গে তার গাড়িও ভাঙচুর করেছে।

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে লামিয়া চৌধুরী বলেন, ‘আম্মা মারা যাওয়ার পর প্রতি সপ্তাহের শুক্র ও শনিবারে কাজিনদের নিয়ে আমি নারায়ণগঞ্জে যাই। ওখানে আমাদের আত্মীয়স্বজন থাকেন। তাদের সঙ্গে সময় কাটিয়ে চলে আসি। আজও গিয়েছিলাম। আসার পরই সন্ত্রাসীদের হামলার শিকার হই।’

তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জের সোনারগাঁতে আমাদের পৈতৃক জায়গা দখল করার চেষ্টা চলছে বেশ কিছুদিন ধরেই। সেই টার্গেটে আমি যাওয়ার পর দলবল  নিয়ে সন্ত্রাসীরা আসে। তাদের হাতে অস্ত্র ছিল। তারা আমাকে মেরে ফেলার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছিল।’

লামিয়া বলেন, ‘প্রথমে আমার ওড়না টেনে তারা ছিঁড়ে ফেলেছে। এরপর আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। আঘাত করে আমার পা ভেঙে ফেলেছে। আমি হাঁটতে পারছিলাম না। পরে প্রাণ বাঁচাতে আমার ড্রাইভার কোনোরকম আমাকে গাড়িতে তুলে সেখান থেকে নিয়ে এসেছে। তবে আমার খালাকে খুঁজে পাচ্ছি না। ওরা আমার খালাকে আটকে রেখেছে।’

লামিয়া আরও বলেন, ‘এখন থানায় গিয়ে অভিযোগ করব।’ তার মামি প্রীতি ও স্থানীয় কিছু লোকের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান লামিয়া।

এদিকে হামলার ঘটনার সময় লামিয়া চৌধুরী তার ফেসবুক থেকে লাইভও করেছেন। সেখানে দেখা যায়, বেশ কয়েকজন লোক উত্তেজিত হয়ে তেড়ে আসছেন লামিয়া ও তার নিকটাত্মীয়দের দিকে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর