শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নাটোরে ক্রীড়া উপদেষ্টার অনুষ্ঠান বয়কট করল জেলা বিএনপি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৪:৪৫ অপরাহ্ন

নাটোরে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের উপস্থিতিতে সদর উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে জেলা বিএনপি।

শনিবার (৯ আগস্ট) সকালে শহরের কানাইখালি মিনি স্টেডিয়ামে প্রবেশের সময় জেলা গোয়েন্দা পুলিশের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে বিএনপি নেতারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়ে তিনি ও অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে যোগ দিতে যান। সকাল সোয়া ১০টার দিকে আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবল চৌধুরীসহ কয়েকজন নেতা প্রধান ফটক দিয়ে প্রবেশের চেষ্টা করলে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাসিবুল্লাহ হাসিব তাদের বাধা দেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তারা অনুষ্ঠান ত্যাগ করেন এবং পরে বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেন।

এ বিষয়ে ডিবির ওসি মো. হাবিবুল্লাহ হাসিব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নিরাপত্তার দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। আমন্ত্রণ থাকলেও দলবল নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব হয়নি।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর