বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

চট্টগ্রামে ছুরিকাঘাতে প্রবাসী যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫৯ অপরাহ্ন

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ছুরিকাঘাতে মো. মামুন (২৪) নামের এক প্রবাসী যুবককে খুনের অভিযোগ উঠেছে ফাহিম নামের আরেক যুবকের বিরুদ্ধে।

শুক্রবার ( ১৯ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের আলমপুর এলাকায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান জানান, হত্যাকান্ডের শিকার মামুন সম্প্রতি বিদেশ থেকে দেশে ফেরেন। পূর্ব শত্রুতার জেরে ফাহিম তাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিযুক্ত ফাহিমকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর