শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

স্টার সিনেপ্লেক্সকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ২:৩১ অপরাহ্ন

গ্রাহক হয়রানির অভিযোগে ক্ষতিপূরণ চেয়ে সিনেমা হল স্টার সিনেপ্লেক্সকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

ই-মেইলে ‘শো মোশন’ লিমিটেডের (যা স্টার সিনেপ্লেক্স নামে পরিচিত) ব্যবস্থাপনা পরিচালক এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের ঠিকানায় সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার মঙ্গলবার এই নোটিশ পাঠিয়েছেন। নেটিশ দাতাকে আর্থিক, মানসিক এবং আইনগতভাবে অপূরণীয় ক্ষতির সম্মুখীন করার দাবীতে ‘শো মোশন’ লিমিটেডকে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। একই সঙ্গে নোটিশে আইন ও বিধি অনুসারে শো মোশন লিমিটেডের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে ভোক্তার মহাপরিচালককে অনুরোধ করা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিট দায়েরসহ যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যথাযথ মনিটরিংয়ের ব্যর্থতার কারণেই শো মোশন লিমিটেডে সিনেমা দেখার টিকিট অনলাইনে অগ্রিম কেনার পরও জনগণ তথা গ্রাহকদের হয়রানি হতে হচ্ছে। স্বাস্থ্যবিধি না মেনে এবং নিয়ম-কানুনের তোয়াক্কা না করে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় ইচ্ছেমতো খাবারের দাম নির্ধারণ করে দিনের পর দিন গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও হয়রানি করা হচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। কিভাবে হয়রানির শিকার হয়েছেন নোটিশে তা উল্লেখ করেন ওই আইনজীবী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর