বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে তাইজুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩০ অপরাহ্ন

প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ এসএটোয়েন্টি টুর্নামেন্টে দল পেয়েছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকান মুদ্রা ৫ লাখ র‌্যান্ডে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ টাকা) তাইজুলকে দলে নিয়েছে ডারবানস সুপার জায়ান্টস।

গতকাল মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর) জোহানেসবার্গে এসএটোয়েন্টির চতুর্থ আসরের নিলাম অনুষ্ঠিত হয়। এবারের নিলামে বাংলাদেশের ২৩ জন ক্রিকেটার নাম দিয়েছিলেন। তবে নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা হয় ১৪ জন ক্রিকেটারের। তারা হলেন- লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, তাইজুল, তানজিম হাসান, তানজিদ হাসান, মাহেদি হাসান, শামীম হোসেন, হাসান মাহমুদ, জাকের আলী, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

এদের মধ্যে তাইজুল ও মুস্তাফিজকে নিলামে তোলা হয়। মুস্তাফিজ অবিক্রীত থাকলেও তাইজুলকে দলে নিয়েছে ডারবানস।

ডারবানস দলে আছেন হেনরিচ ক্লাসেন, সুনীল নারাইন, জস বাটলার, আইডেন মার্করাম, ডেভন কনওয়েদের মত মত তারকারা।

নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস। ১৬.৫ মিলিয়ন দক্ষিণ আফ্রিকান র‌্যান্ডে তাকে দলে নিয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস।

এসএটোয়েন্টির এবারের নিলামে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৭৮২ ক্রিকেটার নাম জমা দিয়েছিলেন। সেখান থেকে ৫৪১ জনকে নিলামে তোলা হয়। যার মধ্যে বিদেশি ২৪১ জন ও দেশি ৩০০ জনকে উঠানো হয়।

নিলামে নাম তুললেও দল পাননি ৪৩ বছর বয়সী ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস এন্ডারসন।

আগামী বছরের ২৩ জানুয়ারি শুরু হয়ে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ছয় দল নিয়ে  এসএটোয়েন্টির চতুর্থ আসর।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর