শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

চট্টগ্রামের পতেঙ্গা থেকে ৩৫ রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সাগরপাড় এলাকা থেকে নারী-শিশুসহ ৩৫ জন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-৭। শনিবার (৩ মে) সকাল সাড়ে ১১টায় তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে পতেঙ্গা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব থেকে জানানো হয়েছে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে মিয়ানমারের কয়েকজন রোহিঙ্গা নাগরিক অবৈধভাবে চট্টগ্রামে অনুপ্রবেশের জন্য নগরের পতেঙ্গা থানার খেজুরতলা বেড়িবাঁধ (সাগরপাড়) এলাকায় অবস্থান করছেন।

এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে ৩৫ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।

 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান তারা নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে কৌশলে পালিয়ে চট্টগ্রাম হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার চেষ্টা করছিল। এজন্য চট্টগ্রাম এসে পতেঙ্গা সমুদ্র পাড়ে আশ্রয় নিয়েছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর