বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

তামিমের সুস্থতার জন্য শিলংয়ে মোনাজাত করলেন বাংলাদেশের ফুটবলাররা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

তামিম ইকবালের দ্রত আরোগ্য কামনায় শিলংয়ে ভারত ম্যাচের প্রস্তুতিরত বাংলাদেশ  দলের তারকা ফুটবলার হামজা চৌধুরীসহ  দলের ফুটবলাররা এক হয়ে মোনাজাত করেছেন তামিমের সুস্থতার জন্য।

আজ সোমবার ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় বাংলাদেশ দল ম্যাচ ভেন্যু জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুশীলনে নামে। অনুশীলন শুরু হওয়ার কিছুক্ষণ পর বাংলাদেশের ফুটবলাররা এক হয়ে মোনাজাত করেন। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিমের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

এই খবর নিশ্চিত করে জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেন, ‘দুপুরের দিকে আমরা এই খবর পাই। এরপর সবাই একসঙ্গে দোয়ার পরিকল্পনা করি। মাঠে তাই এটা করা হয়েছে। আমরা দোয়া করি তামিম আমাদের মাঝে দ্রুত স্বাভাবিকভাবে ফিরে আসুক।’

হামজা ছাড়াও অধিনায়ক জামাল ভূঁইয়া তামিমের জন্য দ্রুত সুস্থতা কামনা করেছেন। সহমর্মিতা প্রকাশ করেছেন অন্য ফুটবলাররাও।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর