শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

আওয়ামী লীগের নির্বাচনের কোন সুযোগ নেই : ইসি আব্দুর রহমান

জেলা প্রতিনিধি। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৯ মে, ২০২৫, ৬:৩১ অপরাহ্ন
ছবি: কালের কণ্ঠ

বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের নির্বাচনে অংশ গ্রহনের সুযোগ নেই। কারণ সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে আর নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। সুতরাং নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে দলটি নির্বাচন করতে পারবে না, নির্বাচনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ ।

আজ সোমাবার (১৯ মে) দুপুরে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে ‘ভোটার তালিকা হালনাগাদ-২০২৫, পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার বলেন, এই প্রশ্নের উত্তর দেয়ার সময় এখনো আসেনি।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার বেধে দেয়ার সময়ে নির্বাচন বাস্তবায়ন করতে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়াও অতিথি হিসেবে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের ৭০ জন নির্বাচন কর্মকর্তা, তথ্য সংগ্রহকারী কর্মকর্তা অংশ নেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর