বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দেশে বেকারত্বের হার বেড়ে এখন ২৮ শতাংশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৭ অপরাহ্ন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম বলেছেন, দেশে বেকারত্বের হার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে বেকারত্ব ছিল ২০ শতাংশ, বর্তমানে তা দাঁড়িয়েছে ২৮ শতাংশে।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সাভারের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে আয়োজিত ১৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

সচিব মাহবুব-উল-আলম বলেন, বাংলাদেশে বেকারত্ব বৃদ্ধির পেছনে নানা কারণ রয়েছে। এর মধ্যে দুর্নীতি, ব্যাংকের ঋণ সংকটসহ নানামুখী সমস্যা প্রধান। তবে এ অবস্থা কাটিয়ে উঠতে মন্ত্রণালয় নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, দেশে বর্তমানে ৭১টি প্রশিক্ষণ কেন্দ্র চালু রয়েছে। এসব সেন্টারে বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল করে তুলতে কাজ করছে সরকার। বেকার যুবকদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে একাধিক প্রকল্পও বাস্তবায়নাধীন রয়েছে।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী সাইফুজ্জামান, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়ের হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন) এম এ আখের, যুব উন্নয়ন একাডেমির অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক সেলিম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুই মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে প্রশাসনের প্রায় ৩০ জন কর্মকর্তা অংশ নেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর