শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কুষ্টিয়ার পথে ফরিদা পারভীনের মরদেহ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫১ অপরাহ্ন

প্রখ্যাত লোকসংগীত শিল্পী ফরিদা পারভীনের প্রতি সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়।

আজ রোববার ( ১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শিল্পীর মরদেহ শহীদ মিনারে রাখা হলে বৃষ্টি উপেক্ষা করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পী কলাকুশলী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

এছাড়া সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফরিদা পারভীনের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি বিষয়ক সচিব মো. মফিদুর রহমান।

পরিবারের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে শিল্পীর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিশিষ্ট এ শিল্পীর মরদেহ নিয়ে কুষ্টিয়ার পথে রওনা দেন পরিবারের সদস্যরা।

শনিবার রাত ১০টা ১৫মিনিটে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদা পারভীন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর