বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নরসিংদীতে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৪:২৮ অপরাহ্ন

নরসিংদীর হাজীপুর গ্রামে মোজাম্মেল (২৩) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ বুধবার (২০ আগস্ট) সকালে হাজীপুর ফারুক মোল্লার মোড়ে মদিনা ওয়ার্কশপের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল রায়পুরা উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের বল্লভপুর গ্রামের চানমিয়ার ছেলে। তিনি হাজীপুরের একটি বাসায় ভাড়া থেকে শহরের সিএন্ডবি রোডে কাপড়ের ব্যবসা করতেন।

নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে হাজীপুরের ফারুক মোল্লার মোড়ে মদিনা ওয়ার্কশপের সামনে দাড়িয়ে ছিলো মোজ্জাম্মেল। এ সময় কাউছার নামের এক ব্যক্তি তার পেছন থেকে দা দিয়ে ঘাড়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মোজ্জাম্মেলকে আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কেন তাকে হত্যা করা হয়েছে এ ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক  বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর