বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রংপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২০

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

রংপুরের বদরগঞ্জে একটি দোকান ঘরকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে লাভলু মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সন্ধ্যায় তিনি মারা যান।নিহত লাভলু মিয়া রাজরামপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে। তিনি পেশায় ইটভাটা ব্যবসায়ী ছিলেন।

শনিবার(৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে আশেপাশের বেশকিছু দোকানপাট ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টি করে।

এ নিয়ে সন্ধ্যায় বদরগঞ্জ পৌরশহরের নিজ বাসভবন সংবাদ সম্মেলন করেন বিএনপির জেলা সদস্য ও সাবেক সাংসদ মোহাম্মদ আলী সরকার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ বদরগঞ্জ পৌরশহরে কালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক মানিক ও তার ছেলে তানভীর আহমেদ তমাল সন্ত্রাসী বাহিনী নিয়ে লাঠিসোটা, দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে অনুসারীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। যাতে আমার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী লাবলু মিয়াকে প্রকাশ্যে হত্যা করে। প্রশাসন নীরব ভূমিকা প্রকাশ করায় হতাশা প্রকাশ করেন এই নেতা। তিনি চেয়ারম্যান মানিক ও তার ছেলেসহ সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।

এবিষয়ে জেলা পুলিশ সুপার আবু সায়েম জানান, শুনেছি গতকাল থেকে দুই পক্ষ নেগোসিয়েশনের চেষ্টা করছে। কেউ কারো কথা না শোনে আজকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে অপরাধী যারাই হোক কাউকে ছাড় দেয়া হবে না।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর