বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ময়মনসিংহে র‍্যাবের অভিযানে আরাকান আর্মি আরসার ৪ সন্ত্রাসী আটক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ২:৪৮ অপরাহ্ন

ময়মনসিংহ নগরীর নতুন বাজার মোড়ে বহুতল গার্ডেন সিটি ভবনে অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার চারজন সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব। তাদের মধ‍্যে দু’জন পুরুষ, দু’জন নারী ও দুই শিশু রয়েছে।

রোববার (১৬ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে ভবনটির ১০ তলার এ ব্লক থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ভবনের অন‍্য বাসিন্দারা।

তবে এই অভিযানে নেতৃত্বে থাকা র‍্যাব কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করলে তারা সাংবাদিকদের এড়িয়ে যান।

এর আগে রাত পৌনে ২টার দিকে নগরীর নতুন বাজার মোড় এলাকার গার্ডেন সিটি ভবনের সামনে অবস্থান নেয় র‍্যাবের বিপুল সংখ‍্যক সদস্য। এ সময় বেশির ভাগ র‌্যাব সদস্য ভবনের ভেতরে ঢুকে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অভিযান চালায়।

আটকদের কাছ থেকে কী কী জব্দ করা হয়েছে তা জানা যায়নি। ঢাকা র‌্যা‌বের মি‌ডিয়া সেল থেকে বিস্তা‌রিত ব্রিফিং করে সবকিছু জানানোর কথা বলেছে র‌্যাব।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর