শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

স্টার সিনেপ্লেক্স বন্ধ থাকবে আজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৫:২০ অপরাহ্ন

রাজধানী উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ নিহতদের স্মরণে আজ মঙ্গলবার(২২ জুলাই) সারাদেশের সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষও সেই ঘোষণা দিয়েছে। আজ দেশের শীর্ষস্থানীয় মাল্টিপ্লেক্স প্রতিষ্ঠানটি তাদের সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘আমরা শোকাহত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকাহত পরিবারগুলোর প্রতি স্টার সিনেপ্লেক্স পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাই।’

তারা আরও জানান, ‘আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। জাতীয় শোক পালনের অংশ হিসেবে, আজ সকল সিনেমা প্রদর্শনীসহ সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।’

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামীকাল বুধবার (২৩ জুলাই) থেকে তাদের সব শাখায় কার্যক্রম পূর্বের সময়সূচি অনুযায়ী চালু হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর