বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

মাগুরায় ৯ বছর বয়সী একটি শিশু ধর্ষণের ঘটনায়  চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (৬ মার্চ) শহরের নিজনান্দুয়ালীর হিটু শেখ নামে এক রাজমিস্ত্রির বাড়িতে এই ঘটনা ঘটে। এরপর আজ (শনিবার) ভুক্তভোগীর মা বাদী হয়ে মাগুরা সদর থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪) এর ক/৩০ ধারায় ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে আহত করার অভিযোগ আনা হয়েছে।

মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ হিটু শেখসহ তার স্ত্রী জায়েদা খাতুন এবং তাদের দুই ছেলে সজিব শেখ ও আজিজ শেখকে (রাতুল) গ্রেপ্তার করা হয়।

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, ‘মাগুরা পুলিশ সুপার ও সেনাবাহিনী ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেছে।’

নিজনান্দুয়ালীর মাঠপাড়ায় ভগ্নিপতির বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য নেন। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তারপর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আজ (শনিবার) বিকাল ৫টার দিকে তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর