বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

চবির আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১০ অপরাহ্ন
ছবি: কালের কণ্ঠ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে পরিদর্শনে গেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন। এ সময় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে যান তিনি। এ সময় ধর্ম উপদেষ্টা শিক্ষার্থীদের চিকিৎসায় ঘাটতি না হওয়ার নির্দেশনা প্রদানের পাশাপাশি ঘটনায় প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চার কেন্দ্র। এ ঘটনাকে কেন্দ্র করে দুষ্কৃতকারীদের নতুন কোনো চক্রান্ত বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না।’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনামতে প্রশাসনের বিভিন্ন টিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ নিকটতম এরিয়ায় টহলে থাকবে এবং প্রশাসনের দেওয়া ১৪৪ ধারা অমান্য না করার জন্য শিক্ষার্থী ও স্থানীয়দের আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদ ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব শাহরিয়ার ও উপদেষ্টার ব্যক্তিগত সহকারী ইকরামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর