বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ময়মনসিংহে কবর থেকে ২ নারীর কঙ্কাল চুরি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪০ অপরাহ্ন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় পারিবারিক কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। 

সোমবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ভরাডোবা খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভরাডোবা গ্রামের মোস্তাকুল আলম মাস্টারের স্ত্রী রিনা আক্তার ও মা রহিমা খাতুনের কবরের মাটি খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা কবর খোঁড়া অবস্থায় দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়।

মোস্তাকুল আলম বলেন, কে বা কারা কবর খুঁড়ে আমার মা ও স্ত্রীর কংকাল নিয়ে গেছে বুঝতে পারছি না। এমন ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চাই।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর