বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

গাংনী সীমান্তে ২ দফায় ৬০ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৬:১৪ অপরাহ্ন

ভারতের বিভিন্ন রাজ্যে আটক হওয়া মোট ৬০ বাংলাদেশিকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ও কাথুলী সীমান্তে পৃথক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয়।

প্রথম দফায় সকাল ১০টার দিকে গাংনীর কাজিপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১৪৭ মেইন পিলারের নিকট ৩০ বাংলাদেশিকে হস্তান্তর করে বিএসএফ। এই সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের কাজিপুর কোম্পানি কমান্ডার সুবেদার শাহাবুদ্দিন, আর ভারতের পক্ষে ছিলেন ১১ গান্দিনা বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার এবিসন ফ্রান্সিস।

দ্বিতীয় দফায় বেলা ১২টার দিকে কাথুলী সীমান্তের আন্তর্জাতিক পিলার ১৩৩/৩ এস-এর নিকটে আরও ৩০ জনকে ফেরত দেওয়া হয়। এ সময় ভারতের পক্ষে উপস্থিত ছিলেন তেইমপুর বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অনোজ কুমার, আর বাংলাদেশের পক্ষে ছিলেন কাথুলী কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান।

বিজিবি সূত্রে জানা যায়, ফেরত আসা ব্যক্তিরা মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার বাসিন্দা। তারা দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের মুম্বাই, দিল্লি ও আসামসহ বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজ করতেন। সম্প্রতি স্থানীয় পুলিশের হাতে তারা আটক হন এবং পরবর্তীতে বিএসএফের হেফাজতে দেওয়া হয়।

ফেরত আসা ৬০ জনের মধ্যে ৬ জন তৃতীয় লিঙ্গের সদস্য রয়েছেন। তারা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, “বিএসএফ আজ ৬০ বাংলাদেশিকে আমাদের কাছে হস্তান্তর করেছে, যাদের মধ্যে ৬ জন তৃতীয় লিঙ্গের সদস্য। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিল। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, আইনানুগ প্রক্রিয়া চলছে।”

বিজিবি জানিয়েছে, ফেরত আসা সবাইকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।-ইত্তেফাক


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর