শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নির্বাচন ঠেকানোর শক্তি কারও নেই: প্রেস সচিব শফিকুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৩:২১ অপরাহ্ন

আগামী ক্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকানোর শক্তি কারও নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের  প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবেই। কোনো শক্তি নেই নির্বাচন প্রতিহত করার। সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। 

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এস কথা বলেন।

তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, তার দেশে ফিরতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। যখন ইচ্ছা তিনি দেশে আসতে পারবেন। একইসঙ্গে দেশে ফেরা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় এবং তার দলের বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

‘মাইনাস ফোর ফর্মুলা’ প্রশ্নে তিনি বলেন, যারা এটার কথা বলছে তারা স্বৈরাচারের দোসরের মতো ছিল। সরকার কখনও এসব কথা বলেনি। যারা এই কথা আনছে, তারা স্বৈরাচারের দোসরের মতো কথা বলছে। এমনকি সরকার কাউকে মাইনাস করেনি দাবি করেন প্রেস সচিব। তিনি বলেন, যিনি মাইনাস হয়েছেন, তিনি হত্যাযজ্ঞ করে মাইনাস হয়েছেন।

খালেদা জিয়াকে জাতীয় নেতা আখ্যা দিয়ে প্রেস সচিব বলেন, তিনি আপামর জনসাধারণের নেতা। তিনি শুধু বিএনপির নেতা না। আমরা তার সুস্থতা কামনা করি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর