শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

মাদারীপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে ৪ যুবক নিহত

জেলা প্রতিনিধি। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ৭:৫৫ অপরাহ্ন

মাদারীপুরের শিবচরে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে জেলার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাবু খাঁর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠুন তালুকদার, শরিয়তপুরের জাজিরা উপজেলার ঢালীকান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী, একই উপজেলার জয়নগর এলাকার আলী খান ও রমজান মিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে নিজবাড়ি শিবচরের কুতুবপুর থেকে খালাতো ভাই হৃদয় ঢালীকে সাথে নিয়ে পদ্মা সেতুর কাছে ঘুরতে যাচ্ছিলেন মিঠুন তালুকদার। কুতুবপুর ইউনিয়েনের বাবু খাঁর ব্রিজের কাছে আসলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আরেকটি মোটরসাইকেলও তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মিঠুন ও তার খালাতো ভাই হৃদয় মারা যান। এ সময় আহত হন ৪ জন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। অবস্থার অবনতি হলে ৪ জনকে ঢাকা মেডিক্যালে নেওয়ার পথে মৃত্যু হয় আলী খান ও তার বন্ধু রমজান মিয়ার।
শিবচর থানার ওসি মো. রতন শেখ (পিপিএম) বলেন, তিনটি মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় ৪ জনকে হাসপাতালে নেওয়ার পথে আরো দুই জনের মৃত্যু হয়েছে। দ্রুত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর