শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

চিরপ্রতিদ্বন্ধী মোহামেডানকে হারিয়ে আবাহনীর হ্যাটট্রিক শিরোপা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে তৃতীয়বারের মতো হ্যাটট্রিক শিরোপা জয় করেছে আবাহনী লি:।মঙ্গলবার  চিরপ্রতিদ্বন্ধী মোহামেডান স্পোটিং ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে আবাহনী। ফলে এবারও শিরোপা খরা কাটাতে পারলো না মোহামেডান। প্রিমিয়ার ক্রিকেটে ১৫ বছর পর ফাইনালে উঠেছিল মোহামেডান। টার্গেট ছিল এবার শিরোপা ঘরে তুলার। কিন্তু সেটা হতে দেয়নি আবাহনী। আবাহনীর কাছে বিধ্বস্ত হয়ে শিরোপা জেতার স্বপ্ন শেষ হয়েছে তাদের।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মোহামেডানের দেয়া ২৪১ রানের টার্গেটটা আবাহনী ৪০.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে টপকে যায়। ফলে ‘অঘোষিত ফাইনালে’ ৬ উইকেটে জিতে ২৪তম শিরোপা জয় করে আবাহনী। এর আগে আরও দুইবার হ্যাটট্রিক শিরোপা জিতেছিল তারা। এবার নিয়ে তৃতীয়বারের মতো হ্যাটট্রিক শিরোপা নিশ্চিত করেছে। ২০০৬, ২০০৭, ২০০৮ মৌসুমে আবাহনী প্রথমবার হ্যাটট্রিক করেছিল।

দ্বিতীয় হ্যাটট্রিক আসে ২০১৮, ২০১৯, ২০২০ মৌসুমে। এবার এসেছে তৃতীয় হ্যাটট্রিক। ২০২২-২৩ সালে লিজেন্ডস অব রূপগঞ্জ এবং ২০২৩-২৪ সালে শেখজামালকে হারিয়ে শিরোপা জেতা আবাহনী এবার মোহামেডানকে হারিয়েছে। সবমিলিয়ে এটি তাদের ২৪তম শিরোপা। বিপরীতে মোহামেডানের শিরোপা ৯টি। তবে ঢাকা লিগ লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর কোনও শিরোপা জেতেনি মোহামেডান। সর্বশেষ ২০০৯-১০ মৌসুমে শিরোপা জিতেছে তারা। গতকাল আগে ব্যাট করতে নেমে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় মোহামেডান ২৪০ রানের বেশি করতে পারেনি। জবাবে ২৪১ রানের টার্গেটে খেলতে নেমে প্রথম ওভারেই আবাহনীর ওপেনার শাহরিয়ার কমলকে (১) ফেরায় মোহামেডান। এরপর পারভেজ হোসেন ইমন ও জিসান আলম মিলে গড়েন ৫৬ রানের জুটি। পারভেজ ২৮ রানে আউট হওয়ার পর মেহরবা হোসেন (১০) দ্রুত ফেরেন। জিসান অবশ্য ৫৩ বলে ৫৫ রানের ইনিংস খেলে আউট হন। তাতে ১০৪ রানে চার উইকেট হারানোর পর মোসাদ্দেক হোসেন ও মিঠুন মিলে অবিচ্ছিন্ন ১৩৫ রানের জুটি গড়ে আবাহনীর জয় নিশ্চিত করেন। মিঠুন ৬৯ বলে ৬৬ এবং মোসাদ্দেক ৬৫ বলে ৭৮ রানের ইনিংস খেলেছেন। তাদের ব্যাটিংয়ে ৪১তম ওভারের চতুর্থ বলে নাসুম আহমেদকে মিডউইকেট দিয়ে চার মেরে আবাহনীকে হ্যাটট্রিক শিরোপার দ্বারপ্রান্তে নিয়ে যান মোসাদ্দেক। বল বাউন্ডারি লাইনে যেতেই আবাহনীর ড্রেসিংরুম থেকে দৌড়ে উইকেটে চলে আসেন বাকি ক্রিকেটাররা। স্মারক হিসেবে সংরক্ষণ করতে যে যার মতো স্ট্যাম্প তুলে নেন। আবাহনী যখন জয়ের আনন্দে মাতোয়ারা, মোহামেডান তখন মাথা নিচু করে মাঠ ছাড়তে ব্যস্ত। ঠিক তখনই উত্তেজনা ছড়ায় মাঠে

সংক্ষিপ্ত স্কোর:

মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৫০ ওভারে ২৪০/৭ (রনি ৪৫, তৌফিক ১৬, আনিসুল ১৫, ফরহাদ ৪২, মাহমুদউল্লাহ ৫০, আরিফুল ৫০, সাইফ ৫, নাসুম ৪*, মুস্তাফিজ ৫*; রিপন ৮-০-৫৩-১, রকিবুল ১০-০-৩৬-০, মৃত্যুঞ্জয় ৭-০-৪৬-২, মাহফুজুর ১০-১-৩৮-১, মোসাদ্দেক ১০-১-৩৯-২, মেহরব ৫-০-২৬-১)

আবাহনী লিমিটেড: ৪০.৪ ওভারে ২৪৩/৪ (শাহরিয়ার ১, পারভেজ ২৮, জিশান ৫৫, মেহরব ১০, মিঠুন ৬৬*, মোসাদ্দেক ৭৮*; এবাদত ৮-১-৪৭-১, মুস্তাফিজ ৭-১-৩৭-০, সাইফ ৭-০-৫১-১, নাসুম ৯.৪-০-৫৯-২, নাবিল ৩-০-২৭-০, মাহমুদউল্লাহ ৫-০-১৭-০, আরিফুল ১-০-৩-০)

ফল: আবাহনী লিমিটেড ৬ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: মোসাদ্দেক হোসেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর