শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পশ্চিমা মিডিয়াগুলো গণমাধ্যম নয়, মানুষকে বোকা বানানোর মাধ্যম: ভ্লাদিমির পুতিন ভাঙ্গায় সরকারি চাল বিতরণ নিয়ে দুই দফা সংঘর্ষে আহত ৩০ জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মানুষ এখন চামড়া ছেড়ে সিনথেটিকের দিকে ঝুঁকছে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা দেশে এসেছে হজের ফিরতি ফ্লাইট ঈদের ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় তারুণ্যের ভাবনা : জিয়াউর রহমান ছিলেন সাহসী ও দূরদর্শী নেতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করছেন প্রধানমন্ত্রী দেশ গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

মানুষ এখন চামড়া ছেড়ে সিনথেটিকের দিকে ঝুঁকছে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬, ৫:০৪ অপরাহ্ন

দেশে কোরবানির সময় সংগৃহীত মোট চামড়ার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই এ-বি-গ্রেডের হয়ে থাকে। চামড়ার দাম দেশের চাহিদার ওপর নির্ভর করে না, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন । 

আজ শনিবার কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিশ্বে অর্থনৈতিক একটু টালমাটাল অবস্থা রয়েছে। মানুষ এখন চামড়া ছেড়ে সিনথেটিকের দিকে ঝুঁকছে। কারণ বিশ্বব্যাপী মানুষের বাই ইনকাম ক্যাপাসিটির ড্রপ করছে।

তিনি আরও বলেন, বিশ্বটা একটা ফ্যামিলির মতো, পৃথিবীর কোথাও যদি ক্রাইসিস দেখা দেয় এটার এফেক্ট আমাদের ওপর প্রভাব পরতে পারে। কারণ আমরা যে চামড়া উৎপাদন করি তার বেশিরভাগ চামড়া রপ্তানি হয়ে যায়। এটা সত্য বিশ্ব অর্থনীতি একটু টালমাটল অবস্থায় রয়েছে।

এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে মন্ত্রী বলেন, আমরা যখন স্লোগান দেই, ‘এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে’ আমাদের ভাবতে হবে সেই জিয়ারা কোথায়? আসলে আমরা নিজেরাই নিজেদের নিয়ে স্লোগান দিচ্ছি। যারা জিয়ার আদর্শকে ধারণ করে তারা কখনো আদর্শ থেকে বিচ্যুত হতে পারে না। আমাদের নাম ব্যবহার করে কিছু লোক এমন কাজ করছে যে আমাদের দল ও সরকার বিতর্কিত হয়। কিছু দুশ্চরিত্র লোক কিশোর গ্যাং জন্ম দেয় বর্তমান সরকারকে বিপদে ফেলার জন্য।

এই সময় তিনি সরকারের বর্জ্য ব্যবস্থাপনার সফলতা নিয়ে বলেন, বাংলাদেশে এমন প্রধানমন্ত্রী কি আগে ছিলেন যিনি নিজে গাড়ি চালিয়ে ঘুরে ঘুরে দেখছেন কোথাও বর্জ্য ঠিকঠাকভাবে পরিষ্কার করা হয়েছে কিনা? কোন অব্যবস্থাপনা পেলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। ৮ ঘণ্টার আগেই বর্জ্য পরিষ্কার করা হয়েছে, এতেই বুঝা যায় ইচ্ছা থাকলেই সব সম্ভব।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, সদর উপজেলা বিএনপির সেক্রেটারি শফিউল আলম রায়হান। আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর