সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

এবারের ঈদ যাত্রায় যমুনা সেতুতে যানবাহন পারাপার ও টোল আদায়ে নতুন রেকর্ড

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৬ জুন, ২০২৫, ৬:০৬ অপরাহ্ন

এবারের ঈদুল আযহায় ঈদ যাত্রায় যমুনা সেতুতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার ও টোল আদায় হয়েছে। এ সময়ে ৬৪ হাজার ২৮৩টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা।

আজ শুক্রবার(৬ জুন) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ঈদুল ফিতরে সর্বোচ্চ ৫১ হাজার পরিবহন পারাপার হয়েছিল। ফলে দেশের অন্যতম বৃহৎ এই সেতুটি দিয়ে এবারই সর্বোচ্চ পারাপার বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, যমুনা সেতুর পূর্ব টোলপ্লাজায় ৯টি ও পশ্চিমে টোলপ্লাজায় ৯টি বুথে টোল আদায় করা হচ্ছে। এছাড়া মোটরসাইকেলের জন্য আলাদা দুইটি লেন করা হয়েছে। টাঙ্গাইল অংশে যানজট নিরসন করতে সেতুর পশ্চিম টোলপ্লাজায় টোল আদায় বন্ধ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বাস পারাপার হয়েছে ১৫ হাজার, বড় ট্রাক সাড়ে ২৩ হাজার, ছোট পরিবহন প্রায় ১০ হাজার ও মোটরসাইকেল সাড়ে ১৫ হাজার। স্বাভাবিক সময়ে এই সেতু দিয়ে ১৮ হাজার থেকে ২০ হাজার পরিবহন চলাচল করে থাকে।

উল্লেখ্য, মহাসড়কে যানজটের কবলে চরম ভোগান্তিতে পড়েছেন উত্তর অঞ্চলের মানুষ। উত্তরের প্রায় ২৩টি জেলার মানুষ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক ব্যবহার করে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর