সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান ঠেকাতে রাস্তায় ব্যারিকেড, ভেঙে ফেলা হলো কালভার্ট সরকারের ৫ মন্ত্রী ও ১ উপদেষ্টার নাম সংশোধন বেতন-বোনাসসহ ঈদে ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে ও ডিইউজের মধ্যপ্রাচ্যের ৪ রুটে ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত লেবাননে ৭ দিনে ৮৩ শিশু হত্যা: ইউনিসেফ ইরানের নতুন নেতা মুজতবা খামেনির প্রতি কোনো হামলা মেনে নেবে না চীন হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ঢাকা ওয়াসায় নতুন এমডি অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ৫০০ জন খেলোয়াড়কে বেতনের আওতায় আনা হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল সরকার পতনের স্বপ্ন দেখলে সাবধান হয়ে যান: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস

বেতন-বোনাসসহ ঈদে ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে ও ডিইউজের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সাংবাদিকদের চলতি মাসের বেতনসহ বোনাস প্রদান এবং সংবাদপত্রে ৫ দিন ছুটি ঘোষণা করার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

আজ সোমবার (০৯ মার্চ) বিএফইউজে’র সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী ও ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ঈদের ছুটি আসন্ন। অনেক প্রতিষ্ঠান এখনও সাংবাদিকদের বেতন ভাতা পরিশোধ করেনি। অনেকে নিয়ম কানুনের তোয়াক্কা না করে সাংবাদিকদের নামমাত্র বেতন দিয়ে আসলেও ঈদ উপলক্ষে প্রচলিত আইন অনুযায়ী সেই বেতন ও বোনাস পরিশোধে নানা টালবাহানা করছে। অথচ এসব প্রতিষ্ঠান ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের ঘোষণা দিয়ে সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করে আসছে।  বিএফইউজে ও ডিইউজে অবিলম্বে সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানাচ্ছে। অন্যথায় পরবর্তীতে সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ইউনিয়ন এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবে।

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য ইতিমধ্যে ০৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। কিন্তু সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সাংবাদপত্রে ছুটির বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেয়নি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর