মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৫:২১ অপরাহ্ন

ভারত থেকে হাদির হত্যাকারীদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ।

তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছি যেন ভারতকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের ফেরত দিতে বলেন। আমরা তাদের ফেরত আনার জন্য জোর প্রচেষ্টা চালাবো।

আজ সোমবার (৯ মার্চ) কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশে মব কালচারকে কখনো আর এগোতে দেবো না, এটা বন্ধ করতে হবে এবং এটা বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, কোনো সন্ত্রাসীকে, অস্ত্রধারীকে, চাঁদাবাজকে, সংঘবদ্ধ ক্রিমিনালকে আইনের বাইরে থাকতে দেবো না। তাদের আইনের আওতায় নিয়ে আসবো, সেটা আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি। পাশাপাশি জনপ্রত্যাশাও তাই।
কক্সবাজার নিয়ে সালাহউদ্দিন আহমদ জানান, বিচ ম্যানেজমেন্ট কমিটি গঠন করে কক্সবাজার সমুদ্রসৈকতকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবেন। শহরজুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি শহরে টমটম নিয়ন্ত্রণ করার কথাও জানান তিনি।এছাড়া উখিয়া-টেকনাফ রুটে মাদক চোরাচালান বন্ধের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর